× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না, এ সত্যটি তিনি বার বার প্রমাণ করেছেন। পহেলা বৈশাখে জাতীয় সংগীত অবমাননা করে তিনি আবারও প্রমাণ করলেন তিনি পাকিস্তানের এজেন্ট।

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, খালেদা জিয়ার হাতে এবার আক্রান্ত হলো আমাদের প্রাণের চেয়ে প্রিয় জাতীয় সংগীত। জাতীয় সংগীতের প্রতি সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। কিন্তু পহেলা বৈশাখে বিএনপি কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা জাতীয় সংগীত গাইলেন বসে বসে। এর মাধ্যমে আরও একটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করলেন তিনি।

মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, এর আগে যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবি করে খালেদা জিয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধকে অপমানিত করেছিলেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করেছিলেন। এবার জাতীয় সংগীতকে অপমান করে প্রমাণ করলেন বাংলাদেশের অস্তিত্বে তিনি বিশ্বাস করেন না। আসলে খালেদা জিয়া পাকিস্তানীদের এজেন্ট। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্তকারীদের নেতা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নাসরিন জাহান শেফালী, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..