× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্লাইমেট চেঞ্জ সেশনে অনুপস্থিত প্রেসিডেণ্ট ট্রাম্প

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

বিশ্বের ফুসফুস পুড়ছে সেই দাবিতে পৃথিবীর নানাদিকে প্রতিবাদ চলছে। আমাজনের দাবানল বা অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কোনোটাই তেমন প্রভাব ফেলতে পারেনি, ফলস্বরূপ জি৭ সামিটের জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ সেশনের আলোচনাতে উপস্থিত ছিলেন না ট্রাম্প। তাই একটি চেয়ার খালি রেখেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধারি সাত দেশ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই  বিষয়গুলিকে নিয়ে তর্কবিতর্ক ও আলোচনা সারলেন।

পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের সোমবারের এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি ছিলেন না। জি৭ সামিটে এইদিনের আলোচ্য বিষয়গুলি ছিল জলবায়ু, পরিবেশের ভারসাম্য ও বিভিন্ন মহাসাগর। ফ্রান্সের প্রেসিডেণ্ট ও জি৭ সামিটের উদ্যোক্তা ইমান্যুয়েল ম্যাক্রো বলেন, “ট্রাম্পের পরিবর্তে সেখানে তাঁর সহযোগিরা উপস্থিত ছিলেন।”

ডোনাল্ড ট্রাম্প বরাবরি জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তিনি দাবি করেছিলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি পুরোটাই ভুয়ো যা চিনাদের তৈরি।

জলবায়ু পরিবর্তনের বিষয়টি অবিশ্বাস করায় ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকে সরিয়ে রাখার কারণে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর জন্য বিশ্বের অনেক যৌথ প্রচেষ্টা অনেকাংশে ব্যর্থ হয়।


এ ক্যটাগরির আরো খবর..