বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে জার্মানি পাড়ি দিচ্ছে পশ্চিম বাংলার দুই খুদে

বড় খেলোয়াড় হওয়য়া স্বপ্ন  নিয়ে জীবনের পথে এগিয়ে চলছে বারাকপুরের দুই ট্যালেন্টেড খুদে ফুটবলার। এক স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে জার্মানির ফ্রাঙ্কফুর্ট ফুটবল ক্লাবে ফুটবল অনুশীলন করতে যাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে ভাটপাড়ার দুই ক্ষুদে খেলোয়াড়ের।

দুবাচ্চাই বারাকপুর থানার অন্তর্গত ভাটপাড়ার ফুটবল ট্যালেন্ট হাণ্ট প্রতিযোগিতায়, সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হওয়া দুই খুদে ফুটবলার।

জানা গেছে, অত্যন্ত দরিদ্র পরিবারের দুই খুদে ফুটবলার দিপ্র সরকার এবং অনিকেত মাহাত ভাটপাড়ায় অনূর্ধ্ব ১৪ ফুটবল ট্যালেন্টহান্ট ফুটবল প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করেছে। ট্যালেন্ট হান্ট ফুটবল প্রতিযোগিতায় ওরা দু’জন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জার্মানি যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু এই দুটি পরিবারই অত্যন্ত গরিব হওয়ায় অত টাকা পয়সা দিয়ে ফুটবল খেলার যাবতীয় সরঞ্জাম কিনে ছেলেদের বিদেশে ফুটবল অনুশীলন করানোর ক্ষমতা নেই।

এই সময় ওই দুই খুদে ফুটবলারের পাশে এসে দাঁড়াল আরোহী নামে এক স্বেছাসেবী সংস্থার কর্ণধার বিপ্লব কুমার সিনহা। তিনি বারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে এসে অনিকেত ও দিপ্রর হাতে ফুটবল কিট তুলে দেন।
এই দুই বাচ্চা বড় হয়ে সাফল্য অর্জন করুক, দেশের নাম উজ্জল করুক সেই আশা নিয়ে আগামী দিনের বড় ফুটবলার হয়ে উঠার জন্য সব দিক থেকে সাহায্য করতে প্রস্তুত  বিপ্লব কুমার সিনহা।

Share this news

Kishori
Reporter

Kishori

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।