× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্রের উপর হামলা! চিকিৎসায় ঢাকায় প্রেরণ

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ-জেলার আগৈলঝাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র সাকিব দাড়িয়ার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে একই এলাকার চিহ্নিত প্রতিপক্ষরা। সাকিব উপজেলার জয়রাপট্টি গ্রামের মোকছেদ দাড়িয়ার ছেলে। এঘটনায় সাকিবের চাচা খোরশেদ আলম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

এজাহার ও স্থানীয় সুত্রে জানাগেছে জয়রাপট্টি গ্রামের মোকছেদ দাড়িয়ার ছেলে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র সাকিব দাড়িয়া স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলায় একই গ্রামের আয়নাল মিয়ার ছেলে হাছিব, আলামিন, মোজাফরের ছেলে রাব্বি, গফুর মিয়ার ছেলে কাদের মিয়া ও তাদের সহযোগী তরিকুল, হাবিব, শামিম, মুন্না, আরিফ মোল্লার সাথে বিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন সন্ধায় পূর্ব পরিকল্পিত ভাবে হাছিব, আলামিন, রাব্বিসহ তার সহযোগীরা স্থানীয় হাসান দাড়িয়ার মুদি দোকানের সামনে সাকিবের উপর হামলা চালায়।

এক পর্যায়ে হামলাকারীরা উপর্যোপুরি আঘাত করে সাকিবকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। গুরুত্বর অবস্থায় সাকিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। সাকিবের মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..