× Banner
সর্বশেষ
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ ১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্য মন্ত্রণালয় ডিএমপির অভিযানে ৪১৯ গ্রেপ্তার, ৭১ মামলা প্রথমবার এমপিও শিক্ষকদের বদলি শুরু দেশের ৫ জেলায় বন্যার ঝুঁকি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সতর্কবার্তা বেনাপোলে গণসংযোগে ইমদাদ, লক্ষ্য উন্নয়ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রতিশ্রুতি ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা চিরস্মরণীয়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া ও দক্ষিণ এশিয়ার ধর্মীয় রাজনীতি: একটি বিশ্লেষণ

ঝিনাইদহ কালীগঞ্জে ৫১২ টি মসজিদে চেক বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২০
কালীগঞ্জে মসজিদে চেক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মহামারি করোনা ভাইরাসের কবলে দূর্যোগ পরিস্থিতিতে কালীগঞ্জ উপজেলার সকল মসজিদে সরকারীভাবে আর্থিক অনুদান প্রধান করা হয়েছে ।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদে এক অনুষ্টানের মাধ্যমে অনুদানের চেক বিতরন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এ উপজেলার প্রতিটি মসজিদের সভাপতি/সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে মোট ৫১২ টি মসজিদে ২৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যার শিবলী নোমানী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাইদুর রেজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহেল আল মাসুম সহ বিভিন্ন মসজিদের সভাপতি-সেক্রেটারি, ইমাম ও গণমাধ্যম কর্মীগণ ।


এ ক্যটাগরির আরো খবর..