শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা
শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে রবিবার(২ আগষ্ট) ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স অরুপ কৃষি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের গোপন অনুসন্ধানের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নকিপুর বাজারের স্বর্ণপট্টি গলিতে অবস্থিত মেসার্স অরুপ কৃষি স্টোরে ডিলার মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর অরুন সাহাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। কেউ সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা কৃষি বিভাগের অন্যতম দায়িত্ব। সার বিপণনে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের স্বার্থে কৃষি বিভাগের নজরদারি ও প্রশাসনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।