× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কালীগঞ্জে নতুন মটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে নতুন মটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলো আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি।

এ সময় আহত হয়েছে পারভেজ নামের আরেক যুবক। নিহত আলী হোসেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সকালে ১০টার দিকে কালীগঞ্জে উপজেলার রাখালগাছি ইউনিয়নের মাহমুদপুর বটতলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত পারভেজ জানায়, তার চাচাতো দুলাভাই আলী হোসেন নতুন মটরসাইকেল ক্রয় করে তাদের ত্রিলেচানপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। মটরসাইকেল চালিয়ে যাবার সময় মাহমুদপুর বটতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুলাভাই নিহত হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..