× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জ বেজপাড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ চ্যাম্পিয়ন হামদহ

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঝিনাইদহ হামদহ ফুটবল একাদশ কাশিপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শনিবার বিকালে বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর ফুটবল একাদশ ও ঝিনাইদহের হামদহ ফুটবল একাদশের মধ্যেকার খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উভয় দলের খেলোয়াররা আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য করে তোলে। খেলার শেষ মুহুর্তে হামদহ ফুটবল একাদশের খোলোয়ারের তুলে দেওয়া বলে অপর সতীর্থের পায়ের হালকা ধাক্কায় কাশিপুর ফুটবল টিমের গোল রক্ষক কিতাবুলের চোখ ফাকি দিয়ে বল জালে জড়িয়ে যায়। এরই মধ্যে দিয়ে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হামদহ ফুটবল টিম। খেলা শেষে উভয় দলের খেলোয়ার কর্মকর্তা ও ম্যাচ রেফারিদের মধ্যে পুরস্কার তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার। খেলায় অংশগ্রহনকারী দুই দলকে দুইটি ছাগল পুরস্কার দেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভাার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমনী, ১নং সুন্দরপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক গোলাম রসুল, পৌরসভার কাউন্সিলর মেহেদী হাসান সজল ও রুবেল মিয়া।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন কালীগঞ্জ পৌরসভার সিনেটারী ইন্সপেক্টার আলমগীর হোসেন এবং খেলার ধারাভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..