কালীগঞ্জ থানা পুলিশের নামে মাদক ব্যবসায়ীর কাছ থেকে উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে রুপালী নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী মাদকসহ ধরে পুলিশকে দিলেও উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেই পুলিশের বিরুদ্ধে।

বুধবার রাতে পৌরসভার আড়পাড়া নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ায় স্থানীয় এলাকাবাসী পুলিশের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ছেড়ে দেয়া আসামি হলেন, আড়পাড়া নদীপাড়ার মিজানুর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী রুপালী খাতুন। তারা স্বামী স্ত্রী দু’জনেই দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে।

আড়পাড়া গ্রামের শফিকুজ্জামান রাসেল জানান, বুধবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের এক মাদক সেবী আড়পাড়া নদীপাড়ার মিজানুর রহমানে স্ত্রী মাদক ব্যবসায়ী রুপালীর নিকট থেকে গাঁজা ক্রয় করেন। এলাকাবাসী ওই মাদকসেবীকে গাজা সহ হাতে নাতে ধরে মাদক বিক্রেতার নাম জনতে চাইলে সে মাদক ব্যবসায়ী রুপালীর নাম বলেন। সে সুত্রেই এলাকাবাসী মাদক ব্যবসায়ী রুপালীকে দেড়শত গ্রাম গাজা সহ ধরে কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়ের হাতে তুলে দেন।

কিন্তু থানা পুলিশ ওই রাতেই রুপালীকে ছেড়ে দেয়। রাসেল আরো জানায়, মাদক ব্যবসায়ী রুপালীর স্বামী মিজানুর রহমানও এলাকার একজন শীষ মাদক ব্যবসায়ী ছিল। এর আগেও মাদক ব্যবসায়ী রুপালীর বাড়িতে পুলিশ,র‌্যাব ও মাদকনিয়ন্ত্রন অধিদপ্তর থেকেও অভিযান চালিয়েছেন।

এব্যাপারে কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় জানান, রুপালীর নিকট থেকে যে মাদকসেবী গাঁজা কিনেছিল তা সঠিক নয়। ওই মাদক সেবী এলাকায় একজন পাগল হিসাবে পরিচিত। তাই পাগলের ভূল তথ্যের কারনে রুপালীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।