জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।