“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।
আজ সকাল ১১ টায় কালকিনি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো ঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাহেবরামপুর ঋণদান সমবায়সমিতির সভাপতি আবুল খায়ের মাস্টার, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি এস এম টুটুল ও নিবাস সমবায় সমিতির সভাপতি মোঃ বাচ্চু বেপারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবায়ীরা।



