ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইলিশের আড়তে তাই দামও একটু চড়া। জানা যায় পটুয়াখালীর মহিপুর ও আলীপুর
মৎস্য অবতরণ কেন্দ্রসহ জেলার সব মৎস্য আড়তে কমেছে ইলিশের সরবরাহ। তাই দুই থেকে তিন দিনের মধ্যে গভীর সাগর থেকে মাছধরা ট্রলার ঘাটে ফিরলে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন কামারখালী আড়তের মৎস্য ব্যবসায়ীরা।
সরেজমিনে ঘুরে কামারখালী আড়তে দিয়ে জানা যায় কামারখালী বাজার ব্যবসায়ীদের মাধ্যমে দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে সাগর থেকে যে সকল ট্রলার আড়তে এসেছিলো সেগুলো ফের গভীর সমুদ্রে যাত্রা করেছে। তাই মহিপুর, আলীপুর সহ জেলার সকল মৎস্য আড়ত ঘাটে ইলিশের দাম অনেকটা চড়া।
১ কেজি ওজনের ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১‘শ টাকা কেজি দরে। ৭ থেকে ৮‘শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮‘শ টাকা কেজি দরে। ৫ থেকে ৬‘শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬‘শ টাকা কেজি দরে। আর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। এই অনুপাতে কামারখালী আড়তে মাছ আমদানী কম দাম আরও চড়া। এদিকে, ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অনেকটা বিপাকে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
তারা মৎস্য বন্দরগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। কামারখালী আড়তে মৎস্য সরবরাহকারী মহিপুরের মৎস্য আড়ৎ রেজাউল ইসলাম জানান, মহিপুরের বেশির ভাগ ট্রলার এখন গভীর সাগরে মাছ শিকার করছে। ঘাটে তেমন মাছ নেই বললেই চলে। দামও আগের তুলনায় অনেক বেশি।
কামারখালীর আরও অন্যান্য আড়তে মৎস্য সরবরাহকারী মহিপুর আড়ৎ মালিক সমিতির কার্ত্তিক বিম্বাস বলেন, মহিপুরে মাছের সরবরাহ নেই বললেই চলে। যে সকল ট্রলার ঘাটে ফিরেছে, তাদের মধ্যে বেশির ভাগই কম সংখ্যক মাছ নিয়ে ফিরেছে। তবে সামনে দুই তিন দিন পর গভীর সাগর থেকে সকল ট্রলার ঘাটে ফিরলে ইলিশের দাম কিছুটা কমতে পারে।
তখন কামারখালী আড়তেও দাম কমবে। তবে আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ নিয়ে। লো ভোল্টেজ এবং ঘন ঘন লোডশেডিং। এভাবে চলতে থাকলে আমরা বরফ সংকটে পড়বো। অনেক লোকসান গুনতে হবে। তখন চড়া দামেও ভালো মাছ দিতে কস্ট হবে।




