× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা-প্রাণ গেল যুবকের

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা-প্রাণ গেল যুবকের

নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি আরোহী যাত্রী আহত হয়েছে।
মৃত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।
রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, গতকাল শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওয়ানা করে। যাত্রা পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনের একটি চাকা ক্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও তার হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি  দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী ফারুক নিহত ও আরও দুই যাত্রী আহত হন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..