× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

কাবুলে মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরনে ৫০ জনের বেশি মুসল্লি নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
মসজিদে জুমার নামাজের সময় বোমা

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাংশের একটি মসজিদে জুমার নামাজের সময় একটি শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, আত্মঘাতী কোনো হামলাকারী নামাজে অংশ নিতে পারেন। নামাজের সময় ব্যাপক বিস্ফোরণে মসজিদ লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণে তার হাত ও পায়ের পাতা পুড়ে গেছে বলেও জানান তিনি।

রেড ক্রিসেন্টের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে মুসলমানদের প্রার্থনাস্থল এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা বেড়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে।

এ ঘটনায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা দুইটার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানে পবিত্র রমজান মাসে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে।  মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারও (২৮ এপ্রিল) আফগানিস্তানের মাজার-ই-শরিফে আলাদা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হন।

এর মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এ ঘটনায় এখনও কেও দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে জনসমাগমস্থলে হামলা বেড়ে গেছে। এসব ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার।


এ ক্যটাগরির আরো খবর..