× Banner
সর্বশেষ

কর্মশালা সিএসই লিস্টেড কোম্পানিগুলোর সচিবদের

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: সিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর কোম্পানি সচিবদের উদ্যোগে চার দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে। রোববার শুরু হওয়া এই কর্মশালা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সিএসই’র ঢাকা অফিস সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক।

লিস্টিং রেগুলেশন-২০১৫ ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড ডিসক্লোজার সম্পর্কে লিস্টেড কোম্পানিগুলোর সচিবদের বিস্তারিত ধারণা প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালায় ব্যাংক, লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানি, লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ফার্মাসিউটিক্যালস, এনার্জি সেক্টর, সিমেন্ট, মিসেলিনিয়াস, টেলিকম ও প্রকৌশল খাত ভিত্তিক কোম্পনির সচিবরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।


এ ক্যটাগরির আরো খবর..