× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

শার্শা প্রতিনিধিঃ

ভারতে এক বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশী যুবতী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
জেল খেটে দেশে

অবৈধপথে ভারত প্রবেশের পর আটক হয়ে এক বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে একজন বাংলাদেশী যুবতী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন এর কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা বাংলাদেশী যুবতী হলো বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার রফিকুল ইসলাম এর মেয়ে জাহৃবী একা রিমি (২১)।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা যুবতী অবৈধ পথে ভিসা পাসপোর্ট বাদে ভারতে যায়। সে ভারতের মোম্বাই শহরে প্রায় বছর খানেক আগে পুলিশের কাছে আটক হয়। এরপর দুই দেশের চিঠি চালাচালির এক পর্যায়ে আজ সে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে।
যশোর জাস্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী সফিকুর রহমান বলেন, ফেরত আসা নারীকে বেনাপোল ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিকতা শেষে নিজেদের হেফাজতে নেওয়া হয়। তাকে যশোর শেল্টার হোমে রেখে অভিভাবকের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..