দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সাথে আজ সচিবালয়ে তাঁর দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর Simone Parchment সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, দুর্যোগের দুর্ভোগ লাঘবে, মানুষের পাশে দাঁড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে গভীর ও নিবিড়ভাবে কাজ করছে তার সংস্থা।

প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলোতে ডব্লিউএফপি’র কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডব্লিউএফপি-এর সিনিয়র পার্টনারশিপ এডভাইজার মো. মোহসীন, হেড অব প্রোগ্রাম Jesse Wood, হেড অব ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স মাহফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।