× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

করোনায় ঢাবি শিক্ষক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। প্রয়াত শাকিল উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন।

গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এ এস এম মাকসুদ কামাল জানান, শাকিল উদ্দিন আহমেদ ঈদুল ফিতরের আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু করোনাজনিত অসুস্থতায় রোববার সন্ধ্যায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল।

তিনি জানান, প্রয়াত অধ্যাপক শাকিলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। পাশাপাশি শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীও। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে শাকিলের উদ্দিনের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..