× Banner
সর্বশেষ
আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কনটেইনার পরিবহনে ভূমিকা রাখছে দেশের নৌ-টার্মিনালগুলো

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে বৃহত্তর ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে পণ্য পরিবহনে শীতলক্ষ্যার তীরে গড়ে উঠছে একাধিক বেসরকারি ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল -আইসিটি। এর মধ্যে ২০১৬ সালেই নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে দুটি বেসরকারি আইসিটি।

বিশেষজ্ঞরা মনে করছেন আমদানি-রফতানির ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অনুযায়ী এসব নৌ-টার্মিনাল আগামী দিনে কনটেইনার পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে। তবে ব্যবসায়ীদের মতে, নৌপথকে জনপ্রিয় করতে পণ্যে পরিবহণের খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে।

বর্তমানে বছরে ১৮ লাখ কনটেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। আর হামবুর্গ পোর্ট কনসাল্টিং রিপোর্ট অনুসারে ২০২০ সালে এ বন্দরের হ্যান্ডলিং বেড়ে দাঁড়াবে ৩০ লাখে। বর্তমানে সড়ক পথে ঢাকাগামী ৯৬ ভাগ কনটেইনার পরিবহণ হলেও বিশেষজ্ঞরা জানান, আগামীতে এই বিপুল পরিমাণ কনটেইনার সড়ক বা রেলে পরিবহণ সম্ভব হবে না।

তাই বিভিন্ন সার্ভে রিপোর্টে মুনাফা নিশ্চিত হয়ে ঢাকা ও উত্তর পূর্ব ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলকে টার্গেট করে নারায়ণগঞ্জে আইসিটি নির্মাণ করছে বেশ কিছু বড় শিল্প গ্রুপ।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘পরিচালন দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আইসিটিগুলোকে আস্থা অর্জন করতে হবে।’

আর রুপায়ন পোর্ট এন্ড লজিস্টিক সার্ভিস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন পি জে উল্লাহ বলেন, ‘ভৌগলিক অবস্থানগত সুবিধার পাশাপাশি এসব নৌ-বন্দর হবে আধুনিক ও ব্যয় সাশ্রয়ী।’

একটি ছোট কনটেইনার জাহাজ ১শ’৫০টি ট্রাকের সমপরিমাণ কনটেইনার পরিবহন করে। আগামীতে এসব বেসরকারি আইসিটি সড়ক পথের ওপর বাড়তি চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..