× Banner
সর্বশেষ
হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার – মিলন প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা অপরাধীরা শাস্তি পাবে, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না – তথ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বেনাপোল বন্দরে আটক ভায়াগ্রা পাচারের শঙ্কায় কাস্টমসের চিঠি ভাঙা ছাতার অপেক্ষা নয়, অধিকারভিত্তিক রাজনীতিই সংখ্যালঘুদের ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ওবামার একতরফা পদক্ষেপ

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা রোধে অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ।

নতুন বছরের শুরুতে ওবামা তার প্রথম সাপ্তাহিক ভাষণে জানান, তিনি অ্যাটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন।

ওবামা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে তিনি তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেন। কারণ, ইউএস কংগ্রেস এই সমস্যা প্রতিকারে ব্যর্থ হয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, বারাক ওবামার এই পদক্ষেপ অস্ত্র ব্যবহারকারী ও রিপাবলিকানদের তোপের মুখে পড়বে।

কিন্তু ওবামা দেশবাসীকে বলেছেন, তিনি অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে বাবা-মা, শিক্ষক ও শিশুদের কাছ থেকে অনেক চিঠি পেয়েছেন এবং তারা জানতে চেয়েছেন এখনো কেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ওবামা বলেন, ‘আমরা জানি সহিংসতামূলক সব কর্মকাণ্ড আমরা থামাতে পারব না। কিন্তু অন্ততপক্ষে একটি কর্মকাণ্ড থামানোর জন্যও কী ব্যবস্থা নিয়েছি? কংগ্রেস আমাদের শিশুদের অস্ত্রধারীদের হাত থেকে বাঁচাতে কী ব্যবস্থা নিয়েছে? কিছুই করেনি।’

তিনি জানান, তার প্রেসিডেন্সির মেয়াদে অস্ত্র আইন কঠোর করতে না পারাটা সবচেয়ে বড় হতাশাজনক।


এ ক্যটাগরির আরো খবর..