আজ ১১ জুলাই, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)। প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ (Realizing the hopes and aspirations of young people−Today and for the future)
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এ দিবসটি পালনের উদ্যোগ নেয়। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটিতে পৌঁছানোর ঘটনাকে (Five Billion Day) কেন্দ্র করেই এ দিবসের সূচনা।
২০২৬ সালের বিশ্ব জনসংখ্যা দিবসে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জনসংখ্যা, মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের অধিকার, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করছে।
বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি, র্যালি এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করেছে। দেশের জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ব জনসংখ্যা দিবসের মূল উদ্দেশ্য:
টেকসই উন্নয়ন ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়া।