প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা

প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎ নিয়ে আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ব্যস্ত শিডিউল এবং বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি তাদের যেভাবে সময় ও সম্মান দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

গত ৭ জুলাই দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জোহরার আরেক সন্তান ক্যানসারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একই সঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন তিনি।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের ফাতেমা তুজ জোহরা জানান, প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করার পর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের গ্রহণ করেন।

তিনি জিসানকে (তার সন্তান) কাছে ডেকে নেন এবং পরম স্নেহে তার খোঁজ-খবর নেন। পূর্ববর্তী একটি অনুষ্ঠানে জিসানকে কাছে না পাওয়ার আক্ষেপ থেকেই প্রধানমন্ত্রী পরবর্তীতে তাদের বিশেষভাবে ডেকে পাঠান।

তিনি জানান, জিসানের সঙ্গে ছবি তোলার সময় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি হাসিমুখে জিসানের সঙ্গে ছবি তোলেন এবং তাকে মাথা সোজা করে দাঁড়ানোর জন্য বলেন।

প্রধানমন্ত্রীর এই অনন্য সাধারণ অমায়িকতা, তৃণমূল মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং সাধারণ মানুষের কথা শোনার মানসিকতা তাদের মন জয় করেছে বলে তিনি সাক্ষাৎকারে ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।