× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নোয়াখালীতে একসাথে ৪ সন্তান প্রসব করলেন বৃষ্টি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

সুজন পাল নোয়াখালীঃ  নোয়াখালী জেলা শহর মাইজদীতে একসাথে চার সন্তানের জন্ম দিলেন নাসরিন আক্তার বৃষ্টি ( ২৬) নামের এক প্রসূতি। এই ঘটনাই প্রসূতির স্বামীর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তবে নবজাতক গুলো একটু দুর্বল সময়ের আগে জন্ম ও ওজনে কম হওয়ায় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার।
শনিবার সন্ধ্যায় শহরের গুড হেলথ কমপ্লেক্স হাসপাতালে ধর্মতলার অপারেশন কক্ষে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি চার সন্তানের জন্ম দেন বৃষ্টি।
প্রসূতির ভগ্নিপতি ইউসুফ সুমন ও বড় ভাই মোঃ আজাদ জানান নোয়াখালী পৌরসভার উজ্জলপুর এলাকার কাতারপ্রবাসী মোহন ও তার স্ত্রী নাসরিন আক্তার বৃষ্টির সংসারে একটি 5 বছর বয়সী কন্যা রয়েছে।শনিবার দুপুরে বৃষ্টির প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত জেলা শহরের গুডহিল কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সন্ধ্যার দিকে হাসপাতালে দশ তলার অপারেশন কক্ষে ডাক্তার লুৎফুন্নাহার এর তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি সন্তান প্রসব করান। ইউসুফ সুমন আরও জানান প্রথমে বৃষ্টি একটি কন্যা সন্তান প্রসব করেন এর পর পর আরও তিন ছেলে প্রসব করেন বৃষ্টি সন্তান প্রসবের সাথে সাথে তাদের সবাইকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার জানান নবজাতকের স্বাভাবিক ওজন আড়াই কেজি হয়ে থাকে কিন্তু এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় আড়াই কেজির থেকে অনেক কম হওয়ায় তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে শ্বাসকষ্টে ভুগছে শিশুগুলো।
নবজাতক গুলোর ওজন এক কেজি ২৫০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে হওয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার জন্য স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে এদিকে একসঙ্গে জন্ম দেওয়াই চার নবজাতকের জননী নাসৃণাখতার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এক প্রতিক্রিয়ায় বলেন তার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয়েছে তিনি এবং তার স্বামীর চার সন্তান পেয়ে বেজায় খুশি। আল্লাহ যেন সন্তানদের সুস্থ রাখে এবং তারা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার জন্য সবার দোয়া চেয়েছেন এই দম্পতি।


এ ক্যটাগরির আরো খবর..