× Banner
সর্বশেষ
মান্দায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলসচিব ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই -রেলসচিব সাপাহারে জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে কর্মশালা ডাসারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী

পাইকগাছা প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় একই দিনে স্কুল ছাত্রীসহ তিন জনের আত্মহত্যা

ACP
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
একই দিনে স্কুল ছাত্রীসহ তিন জনের আত্মহত্যা

পাইকগাছায় এক দিনে হ্যাট্রিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে চাঁদখালীর ধামরাইলে ১ জন স্কুল ছাত্রী,কৈয়েসিটিবুনিয়ায় ১ যুবক ও লস্করের খড়িয়া খালপাড়ে সদ্য বিবাহিতা এক নারী আত্মহত্যা করেছেন বলে
পুলিশ জানিয়েছেন। থানা পুলিশ জানিয়েছে, চাঁদখালীর ধামরাইল গ্রামের আবুল কাশেম মোড়লের ১০ শ্রেনীতে পড়ুয়া মেয়ে ফারিয়ার মোবাইল কিনে না দেয়ার অভিমান করে সে শনিবার রাত ১২-১টার মধ্যে বসত ঘরের আড়ায় গলায় ওড়না
পেঁচিয়ে আত্মহত্যা করে।

একই ইউপির কৈয়েসিটিবুনিয়ায় শামিম হোসেনের ঘের কর্মচারী মোহিত কুমার
মন্ডল ( ২৭) শনিবার রাত ৯ টার দিকে গঁলায় রশিতে আত্মহত্যা করে। পুলিশ বলছে সে ঋনের দায়ে আত্মহনন করেছেন।
আবার অনেকে বলেছেন প্রেমে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটতে পারে। সে লস্কর ইউপি কেওড়াতলার দীনেশ মন্ডলের ছেলে।
এদিকে শনিবার রাত ১১ টার পর কোন সময়ে নববিবাহিতা জুই (১৯) নামে এক নারী লস্কর ইউপির খড়িয়া খালপাড় মামার
বাড়ীর পাশ্বের ঘরে গঁলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সুত্র জনায় ১৬ দিন পুর্বে লিটন গাজীর সাথে তার বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে দাম্পত্য কলহে এ ঘটনা ঘটতে পারে। ওসি মোঃ জিয়াউর রহমান জানান,৩ টি
আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক-পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে । মৃতদেহের সুরোতহাল শেষে কোন অভিযোগ না
থাকায় ২ জনের লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে ও আপত্তি করায় ১ জনের লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে
পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..