আগৈলঝাড়া ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যানের উপস্থিতিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের আইন শৃংখলা ও মাসিক সমন্বয়ের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্র’ীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট অজয় দাস গুপ্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ওসি (তদন্ত) জহিরুল ইসলাম, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈ, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্তরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেযারম্যানসহ কর্মকর্তাগন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।