× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক

উত্তরে কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
আগাম শীতের আমেজ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। দিনভর গরম আবহাওয়া থাকলেও গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেখা দিচ্ছে ঘন কুয়াশা। একই সঙ্গে বইতে শুরু করেছে উত্তরের হিমেল বাতাস। তব্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় ঘন কুয়াশার পরিমাণ কমছে।

রোববার (১৭ নভেম্বর) আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা যায়। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবীদের কাজে যেতে দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..