× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই -এস এম জিলানী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
আমরা সবাই বাংলাদেশী

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখন্ড পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ী-সমতুলীসহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে। এ সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করে ছিলেন, সেটি হলো-আমরা সকলেই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই।
আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করিনা। আমার জীবনে আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যানে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে দুখে সকল সময়ে আপনাদের পাশে থাকতে চাই।
শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সভাপতি মাইকেল হিরোহিত বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ^াস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে এসএম জিলানী কানা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..