× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সতর্ক রয়েছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সতর্ক রয়েছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের ওমিক্রন নামক করোনার ভ্যারিয়েন্ট বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী আজ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘World Health Assembly Second Special Session’ এ অংশ নেয়ার উদ্দেশ্যে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা জানান।

ভাইরাসটি নিয়ে অধিক আতংকিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসটি খুব এগ্রেসিভ। সে কারনে আফ্রিকার সাথে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা সকল প্রবেশপথে স্ক্যানিং আরো জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারাদেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সকল জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

ভাইরাস আক্রান্ত স্থান থেকে যারা আসবে তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনভাবেই স্ক্যানিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোন ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখাগুলিকেও নির্দেশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..