আফগানিন্তানে বন্দুকধারীদের হামলায় ২৮ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি অফিসে বন্দুকধারীদের হামলায় ২৮ জন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, হামলার আঘাতে নিহতদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মকর্তা। গণপূর্ত মন্ত্রনালয়ের হামলার পরে সোমবার বিকেলে ঐ অফিসে হামলা শুরু করে বন্দুকধারীরা।

বন্দুকধারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সাথে প্রায় ৭ ঘন্টা গোলাগুলি সংঘটিত হয়। এ হামলায় আহত হয় ২০ জনের অধিক মানুষ।
মন্ত্রনালয়ের মুখপাত্র নজিব দানিশ জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও ৩ জন হামলাকারীও নিহত হন।

ওই হামলার পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনের ভেতর থাকা ৩৫০ জনের বেশি ব্যক্তি উদ্ধারে প্রতিটি ফ্লোরে অভিযান চালায়। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, তবে জিম্মিদের সংখ্যার কথা বিবেচনা করে অনেকটা রয়ে সয়ে অভিযান চালাতে হয়েছে তাদের।

পাশেই আরেকটি সরকারি ভবন কাজ করেন এমন একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনার পর তারা তাদের অফিসের দরজা বন্ধ করে দেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে গোলাগুলির সময় গণপূর্ত ভবনের দ্বিতীয় তলায় আগুন ধরে যায়।

এদিকে এখনও কোনও গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।