× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

আত্রাই নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/atrai-flood.jpg

আবুহেনা,আত্রাই, নওগাঁ: কয়েকদিন একটানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির কারণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার আত্রাই ও মান্দ উপজেলার বেশ কিছু পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যার কারণে তলিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন রাস্তা, গ্রাম, ঘরবাড়ি, পানিবন্দি হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। নদীর পানি বৃদ্ধির ফলে খাল বিলে থৈথৈ করছে পানি।
পানির নিচে তলিয়ে যাচ্ছে আউশ ও আমন ধানের ক্ষেত । তলিয়ে যাচ্ছে পাট ক্ষেত। তলিয়ে যাবার ভয়ে কোন কোন কৃষক কাটছে অপুক্ত পাট। অব্যাহত পানি বৃদ্ধির ফলে সংকট দেখা দিয়েছে পশুখাদ্যে।

যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে এরূপ বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যার সম্ভাবনা রয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশ কুমার সরকার বলেন,অতিবৃষ্টির ফলে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..