× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

সাংবাদিক দোলনের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক :  ‘দৈনিক ঢাকা টাইমস’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম’ এর সম্পাদক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবী এ এফ এম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ঐতিহ্যবাহী মুন্সী বাড়ি চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, স্থানীয় প্রশাসন, সুধী জন, আত্মীয়-স্বজনসহ প্রায় অর্ধলক্ষ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই সাবেক সভাপতি ও শাহজালাল ব্যাংক লিমিটেডের চেয়াররম্যান এ কে আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, জেলা প্রশাসক অতুল কুমার সরকার, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফুয়াদ, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, সদস্য আবু নাঈম, ফরিদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর (সোমবার) ভোরে কামারগ্রামের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবী ওবায়দুর রহমান। তিনি রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, দুই নাতনিসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..