× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

আঙ্গুল ফোটানো কি ক্ষতিকর?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অনেকেরই নিত্য-নৈমিত্তিক অভ্যাস আঙ্গুল ফোটানো। অনেকেই আবার বলেন, আঙ্গুল ফোটালে অনেক ভালো লাগে। তবে আঙ্গুল ফোটানো অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

আমাদের প্রত্যেক আঙ্গুলে চারটি জয়েন্ট থাকে। এগুলো আমাদের আঙ্গুলকে নড়াচড়া করতে সাহায্য করে। যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত আঙ্গুল ফোটাই তখন অস্থিসন্ধির অভ্যন্তরীণ আর্টিকুলার কার্টিলেজের ক্ষয় বাড়তে থাকে। এটি পরে আঙ্গুলকে অস্থি সন্ধিগুলোর ক্ষয়জনিত বাত রোগ- অষ্টিওআর্থ্রাইটিসের দিকে ঠেলে দেয়।

এতে আঙ্গুলের জোড়ায় ব্যথার সৃষ্টি হয়। কখনো কখনো আঙ্গুলের জোড়াগুলো ফুলে যেতে পারে। আঙ্গুল নাড়াতে কষ্ট হয়। ব্যথার জন্য হাত মুঠ করতে কষ্ট হয়। হাত দিয়ে কোনো কিছু ধরতে সমস্যা হয়। এমনকি রোগী হাত দিয়ে খাবার খেতেও পারে না।

তা ছাড়া যারা আগে থেকেই অনস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, যাঁদের  বয়স পঞ্চাশের ঊর্ধ্বে, যাঁদের অস্টিওপোরোসিস  বা হাড়ের ক্ষয় রোগ আছে, হাড়ের ঘনত্ব কমে গেছে, তারা আঙ্গুল ফোটালে ফ্রাকচার হতে পারে বা আঙ্গুলের হাড় ভেঙে যেতে পারে। তাই  এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। আর যারা উপরোক্ত সমস্যায় ভুগছেন তাঁদের জন্য পরামর্শ হলো :

– বিনা প্রয়োজনে আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকুন।

– হাড় মজবুত রাখতে প্রচুর পরিমণে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি জাতীয় খাবার খান।

– আঙ্গুলের ব্যথা কমানোর জন্য হাইড্রোথেরাপি ও প্যারাফিন ওয়াক্স বাথ থেরাপি নিন।

– আঙ্গুলের নড়াচড়া ঠিক রাখার জন্য মোবিলাইজেশন ও ম্যানুপুলেশন থেরাপি চিকিৎসা নিন।


এ ক্যটাগরির আরো খবর..