আগৈলঝাড়ায় শিক্ষকের নেত্বতে হামলা-ভাংচুরের অভিযোগ মা ছেলে হাসপাতালে

আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষকের নেত্বতে প্রবাসীর পরিবারের সদস্যদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলা বাগধা ইউনিয়নে জয়রামপট্টি গ্রামের প্রবাসী আনোয়ার মিয়া ও একই বাড়ীর শিক্ষক লায়েক মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে তুচ্ছ ঘটনার জের ধরে লায়েক মিয়া তার ভাই ফায়েক সহ ৪/৫ জন আনোয়ারের স্ত্রী পুত্র ও কন্যার উপর হামলা চালায়। এসময় আনোয়ারের ঘরের মালামাল ভাংচুর করে বলে আনোয়ারের মেয়ে ঝুমুর সাংবাদিকদের জানান।

হামলায় গুরুতর আহত রাবেয়া বেগম(৪৫), ইউসুফ মিয়া(২৩) কে পাশ্ববর্তী কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রজ্জব আলী কিন্ডারগার্ডেনের অভিযুক্ত শিক্ষক লায়েক মিয়াকে এ বিষয়ে জানতে চাইলে তার কাছে কোন সদোত্তর পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।