× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আগৈলঝাড়ায় বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি পালিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ মে, ২০২১

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি বুধবার বেলা এগারোটায় ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি এফএম নাজমুল রিপনের আয়োজনে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, থানার ওসি (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন বসু, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে আগৈলঝাড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..