আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনূষ্ঠানিকভাবে শিক্ষা বৃত্তি প্রদান শুরু। সরকারী ব্যবস্থাপনার কারণে একই ভ্যেনুতে ১২টি বিদ্যালয়ের শিশু ও অভিভাবকদের ভীড়ে শিক্ষা বৃত্তি নিতে এসে এক মহিলা অভিভাবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদানের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৯৬টি স্কুলের বৃত্তি প্রদানশুরু করেছে। গত বুধবার সকাল থেকে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২টি স্কুলের ১৪৬২জন অভিভাব ও ২১১৯ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির ২২ লাখ ৩৪হাজার ৫০টাকা বিতরণ শুরু হয়। গত ১০ জুলাই সরকার আগৈলঝাড়ার ৯৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুকুলে ১ কোটি ৫০ লাখ ৭৮হাজার ৩শ ৫০ টাকা বরাদ্দ প্রদান করেন। বরাদ্দকৃত ওই টাকা ২০ জুলাইয়ের মধ্যে বিতরণের নির্দেশ প্রদান করা হয়। সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃত্তির টাকা বিতরণ করার সময় এক অভিভাব কমলা রানী অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করাহয় এছাড়া আরও ৫ জন অসুস্থ হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার সাংবাদিকদের কাছে অভিভাবক অসুস্থ হওয়ার কথা স্বিকার করেছে। তিনি বলেন চার বারে টাকা দেওয়া হবে আমরা প্রথম বার শুরু করেছি