× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

আগৈলঝাড়ায় ব্রীজ ভেঙ্গে ট্রাক খালে, মাদারীপুর জেলার সাথে যোগাযোগ বিছিন্ন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া-বাশাইল-ডাসার ব্যস্ততম সড়কে ব্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে হাজার হাজার লোকজনের চলাচলে দুভোর্গ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান তৎকালীন এমপি জহির উদ্দিন স্বপনের আমন্ত্রনে আগৈলঝাড়া সফরে আসেন। তখন তরিঘরি করে এলজিইডি বিভাগ থেকে ৭দিনের মধ্যে আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কে মাগুরা নামক স্থনে খালের উপর ব্রীজ নির্মান করা হয়। স্বল্প সময়ের মধ্যে ব্রীজটি নির্মান করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ওই ব্রীজ দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বালু বোঝাই ট্রাক ব্রীজে উঠলে ট্রাকসহ ব্রীজ ভেঙ্গে খালে পড়ে যায়। এসময় ট্রাক চালক, হেলপার পানিতে আহত হয়েছে।

ব্যস্ততম এ সড়কের ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে যানবাহনসহ আগৈলঝাড়ার সাথে মাদারীপুর জেলার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এতে হাজার হাজার লোকজনের চলাচলে দুভোর্গ পোহাতে হচ্ছে। সওজ বিভাগের কার্যসহকারী মো.রুস্তুম মোল্লা বলেন সড়কটি আমাদের দপ্তরের হলেও তখন সাতদিনের মধ্যে ব্রীজটি নিমার্ন করেছিল এলজিইডি বিভাগ। এ ব্যাপারে আগৈলঝাড়া এলজিইডি বিভাগের কোন বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..