× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেক্স

আওয়ামী লীগ ও কলেজছাত্রীকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় শুটার আটক

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০২২
আওয়ামী লীগ ও কলেজছাত্রীকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় শুটার আটক

আওয়ামী লীগ ও কলেজছাত্রীকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় শুটারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে টিপু হত্যার বিষয়ে রোববার দুপুর দেড়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাংবাদিকদের ব্রিফ করবেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

এদিকে হত্যার তদন্তে সাফল্যের খুব কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কারা লাভবান এবং কারা ক্ষতির সম্মুখীন হলো, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

এ ব্যাপারে ইতোমধ্যে ঘটনাসংশ্লিষ্ট বেশ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত। পাশাপাশি টিপুকে ফোনে হত্যার হুমকি বা সতর্ককারীর সূত্র ধরে এগিয়ে চলছে তদন্ত।

এ ছাড়া ঘটনাস্থল ও আশপাশের অন্তত সাতটি সিটিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মিলেছে কিলারদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর। খুব শিগগির চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের জট খুলবে বলে আশাবাদ ব্যক্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..