× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

শার্শায় বেতনা নদীর অবৈধ দখল উচ্ছেদ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শার বেতনা নদী থেকে অবৈধ দখলকারী উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বেতনা নদীর অবৈধ দখলকারীদের ৪০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যােজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তিনি জানান, গত ডিসেম্বরে বেতনা নদীর দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় নেতৃবৃন্দ ও দখলকারীদের সম্মতিক্রমে ১ মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। কৃষি ও মৎস্য প্রজনন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নদীর নাব্যতা ও পানি প্রবাহ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বেতনা নদীর অবৈধ দখলকারীদের ৪০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যানজিস্ট্রেট। অভিযানকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..