পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পদ্মার চরাঞ্চলের অধিবাসীদের জীবন ও সম্পদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। প্রয়োজনে চর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ ও সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নাটোরের লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “অপার সম্ভাবনাময় পদ্মার চর কৃষি, মৎস্য ও পশুপালনের এক উর্বর ক্ষেত্র। চরে বসবাসকারী মানুষের শান্তিপূর্ণ অবস্থান ও জীবিকা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নদীর চর থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে কঠোর তদারকি চালানো হবে। প্রয়োজনে আন্তঃজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে।”

মজুতদারি ও সার সরবরাহ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখতে প্রশাসন ও কৃষি বিভাগ সতর্ক রয়েছে এবং মনিটরিং ও অভিযান জোরদার করা হয়েছে। সরকার প্রদত্ত সুবিধা যেন সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করা হবে।

লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। পরবর্তীতে তিনি বাগাতিপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন এবং লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।