পোশাক খাতের সংকট মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

পোশাক খাতের সংকট মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির
পোশাক খাতের সমস্যা সমাধান

দেশের পোশাক খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে শিল্পমালিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাই যাতে সমানভাবে সুবিধা পান, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরিতে সরকার অর্থনীতি, শিল্প ও ব্যবসাবান্ধব বিভিন্ন নীতি গ্রহণ করেছে। শিল্প ও বাণিজ্যের টেকসই বিকাশে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় শিল্পমালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যেকোনো জাতীয় সমস্যা সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএর প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।