ডিএমপিতে তিন ডিসির দায়িত্বে পরিবর্তন, গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে রদবদল

ডিএমপিতে তিন ডিসির দায়িত্বে পরিবর্তন, গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে রদবদল
ডিএমপিতে তিন ডিসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে গোয়েন্দা-রমনা, উত্তরা ও সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের ডিসি মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি মির্জা তারেক আহমেদ বেগকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখ করা পদে দায়িত্ব পালন করতে হবে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।