মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক বিতরণ

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক বিতরণ
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক বিতরণ

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে গ্রাহকদের মধ্যে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কামারখালী ইউনিয়নের মাঝিবাড়ি অফিসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুখালী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোয়ালমারী, ফরিদপুরের আরএসএম ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম। মধুখালী অফিসের সেলস ম্যানেজার ও ইনচার্জ মো. রাজিব হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও মধুখালী উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম (ফুরাদ), ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম শিকদার, রাজনীতিবিদ আব্দুল আউয়াল শেখ, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল ইসলাম বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষের কাছে আধুনিক ও নিরাপদ বীমাসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, সততা ও প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শরিয়াহসম্মত পদ্ধতিতে মানুষের আমানত সংরক্ষণ ও সেবা দেওয়ার ক্ষেত্রে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম প্রশংসনীয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, সময়মতো গ্রাহকদের হাতে বোনাস ও স্বাস্থ্যসেবা সুবিধা তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে। তিনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদুল ইসলাম (ফুরাদ) বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বীমার মাধ্যমে জীবিত ও মৃত্যুর পর উভয় অবস্থাতেই পরিবারের আর্থিক নিরাপত্তার সুযোগ রয়েছে। তিনি স্থানীয়দের বীমাসেবার আওতায় আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. রাজিব হোসেন বলেন, মধুখালী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা এবং গ্রাহকদের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকদের মধ্যে ১৭ হাজার ৯০২ টাকার একটি স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় বীমা গ্রাহক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মধুখালী প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।