হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় রাষ্ট্রপতি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।





