ডাসারে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

ডাসারে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
গাঁজাসহ যুবক গ্রেফতার

মাদারীপুরের ডাসারে ২০৫ গ্রাম গাঁজাসহ মো. সুজন বেপারী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম বালিগ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় ২০৫ গ্রাম গাঁজাসহ মো. সুজন বেপারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. সুজন বেপারী উপজেলার পশ্চিম বালিগ্রাম গ্রামের সোলেমান বেপারীর ছেলে।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, মো. সুজন বেপারী নামে একজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।