স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আগামী ২৬ অক্টোবর থেকে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি এ সফর চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কূটনীতিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই সফরটি গুরুত্বপূর্ণ।

সফরকালে স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। এসব আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র গুরুত্ব পাবে।

সফরের প্রথম ধাপে ২৬ অক্টোবর স্পেনের সেভিলে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এক্সপোটির মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে অবস্থান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারিত্ব জোরদার এবং দেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, শামা ওবায়েদের এ সফর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি আরও শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের অংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।