বাঁধনের ওপর হামলায় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু

বাঁধনের ওপর হামলায় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু
বাঁধনের ওপর হামলায় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু

অভিনেত্রী আজমিরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমরা শেখ হাসিনাকে ধরে নিয়ে আসতে চাই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার ঘটনাটি তারা ভিডিওতে দেখেছেন এবং হামলাকারীরাই তা ধারণ করে প্রকাশ করেছে। এ ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের উদাহরণ হিসেবেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না মন্তব্য করে তিনি বলেন, ‘ইটস এ মাফিয়া গ্যাং’। তার দাবি, সহিংসতার মতো কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির চরিত্র আবারও সামনে এসেছে।

আজমিরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হামলার ঘটনায় সরকার বিষয়টি ছেড়ে দেবে না বলে আশ্বস্ত করেন।

তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। পাশাপাশি ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা থাকলেও সরকার ও সংশ্লিষ্টরা তা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।