গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশুদের সুরক্ষা,জীবন রক্ষা,নিরাপদ প্রসব, সুস্থ মা,উজ্জ্বল ভবিষ্যৎ,স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (কান্দি)-এর উদ্যোগে সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার প্রকল্প অফিসের হলরুমে কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন করা হয়।
এলসিসি’র চেয়ারম্যান রেভারেন্ড ডেভিড মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার সাধন বল, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া থানার এএসআই পুতুল সেন, পার্টনারশিপ ফ্যাসিলিটেটর, সোফিয়া সুইটি কর্মকার,পিডিএ সমন্বয়কারী সৌরেন্দ্র মণ্ডল,মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার রিপন কুন্দা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই—কোনো শিশুই যেন অবহেলা বা স্বাস্থ্যহীনতার শিকার না হয়, কোনো মা যেন প্রসবকালে ঝুঁকিতে না পড়েন। প্রতিটি শিশুর জীবন হোক নিরাপদ, সুন্দর এবং সম্ভাবনাময়।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সার্বিক সফলতা কামনা এবং এই কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।





