নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র স্থগিত

নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র স্থগিত
নতুন বিধিমালা ও রেট সিডিউল না হওয়া পর্যন্ত সরকারি দরপত্র স্থগিত

নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি কাজ, সেবা ও পণ্য সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট নতুন ও চলমান দরপত্র এবং ক্রয় কার্যক্রম স্থগিত থাকবে।

তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা ও দপ্তরকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রকাশের আগপর্যন্ত সরকারি ক্রয় কার্যক্রমে এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।