জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার
তেলের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। প্রতিটি জ্বালানি পণ্যের দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। একইভাবে অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা।

এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হয়ে আসছিল।

সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে চার ধরনের জ্বালানি তেলের ক্ষেত্রেই ভোক্তাদের লিটারপ্রতি অতিরিক্ত ২০ টাকা ব্যয় করতে হবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও পরিবহন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।