রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কেয়ার-এর দীর্ঘদিনের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, একসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কেয়ার বাংলাদেশ ব্যাপকভাবে কাজ করেছে এবং প্রতিষ্ঠানটি মানুষের কাছে পরিচিত একটি নাম ছিল।

তিনি কেয়ার বাংলাদেশের পুরোনো কর্মপরিধি ও ঐতিহ্য পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, বর্তমানে কেয়ার বাংলাদেশ দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।

তারা আরও জানান, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নেও কেয়ার বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে কেয়ার-এর চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। কেয়ার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর রাম দাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।